খেলাধুলা

আইপিএল মাঠে গড়ানোর আগেই আরসিবির ক্যাপ্টেনকে নিয়ে আশাবাদী কিং কোহলি!

আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পাটিদার। দীর্ঘদিনের অধিনায়ক বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিসের পর নেতৃত্বের ভার উঠেছে মধ্যপ্রদেশের এই ব্যাটারের কাঁধে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য কতটা প্রস্তুত তিনি?

আরসিবির ‘আনবক্স’ ইভেন্টে কোহলি পাটিদারকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “ও দারুণ প্রতিভাবান, দলে ইতিবাচক প্রভাব ফেলবে। নেতৃত্ব দেওয়ার সব গুণ ওর মধ্যে রয়েছে।” কোহলির এই আশ্বাস নতুন অধিনায়কের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পাটিদার অবশ্য নেতৃত্বের অভিজ্ঞতা আগেই সঞ্চয় করেছেন। মধ্যপ্রদেশের অধিনায়ক হিসেবে সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত—৯ ইনিংসে ৪২৮ রান, স্ট্রাইক রেট ১৮৬.০৮। এবার আরসিবির নেতৃত্ব সামলানোর পাশাপাশি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি।

এ বি ডি ভিলিয়ার্স অবশ্য সতর্ক করছেন পাটিদারকে। তাঁর মতে, কোহলি ও ফাফের মতো বড় অধিনায়কদের উত্তরসূরি হওয়া মানেই এক ধরনের অনিশ্চয়তা ও আত্মবিশ্বাসের লড়াই। তবে তিনি পরামর্শ দিয়েছেন, “কোহলি ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের স্বতন্ত্র নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

ফ্লাওয়ার পাটিদারের তিনটি গুণকে গুরুত্ব দিয়েছেন—ধীরস্থিরতা, সতীর্থদের প্রতি যত্নশীল মনোভাব এবং আত্মবিশ্বাস। আরসিবির নতুন অধিনায়ক হিসেবে এই গুণগুলোই তাঁকে বড় চ্যালেঞ্জ সামলাতে সাহায্য করবে। এখন দেখার, কোহলির বিশ্বাস ও ভিলিয়ার্সের পরামর্শকে কতটা কাজে লাগিয়ে আরসিবিকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে পারেন রজত পাটিদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.