বিদেশ

ভারত-আমেরিকা সম্পর্কে উষ্ণ হাওয়া! ২০২৬-এ মোদির আমন্ত্রণে ভারতে ট্রাম্পের আসার সম্ভাবনা

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মধ্যে নতুন করে ফিরছে উষ্ণতা। আন্তর্জাতিক মহল মনে করছে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভারত-মার্কিন সম্পর্কের বরফ গলতে চলেছে। সেরকমই ইঙ্গিত পাওয়া গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। যার ফলে মার্কিন প্রেসিডেন্টের ভারতে আসার সম্ভাবনা আরো জোরালো হচ্ছে।

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ভারত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি প্রথমেই উল্লেখ করেন ভারতের রাশিয়া থেকে ও তেল কেনা কমিয়ে দেওয়ার বিষয়ে। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালে ভারত সফরে করতে পারেন। তাই এবার ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। বাণিজ্যচুক্তি, শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক ইস্যুতে গত কয়েক বছরে ভারতের সঙ্গে বেশ ঠান্ডা সম্পর্ক তৈরি হয়েছিল ওয়াশিংটনের। এমনকি কিছুদিন আগেই ভারত ও আমেরিকার সম্পর্কের তিক্তটা উঠে এসেছিল ট্রাম্পের কন্ঠে। তবে সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, সম্পর্কের সমীকরণ বদলানোর চিত্রটা বেশ স্পষ্ট।

উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আশ্বাস দিয়েছেন মোদি। যদিও নয়াদিল্লি সেই দাবি নস্যাৎ করেছিল। তবে রয়টার্সের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে রিলায়্যান্স-সহ একাধিক ভারতীয় তেল সংস্থা রুশ তেল কেনার পরিমাণ কমিয়েছে। সব মিলিয়ে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট— ভারত-আমেরিকা সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলছে, আর তার সূত্রপাত হতে পারে ২০২৬ সালের সম্ভাব্য ভারত সফরেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.