বিদেশ

H-1B ভিসা নিয়ে ট্রাম্পকে বড় ধাক্কা, আদালতের রায়ে স্বস্তির নিশ্বাস ভারতীয়দের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে বড় ধাক্কা দিল আদালত। H-1B ভিসার আবেদন ফি এক ধাক্কায় ১ লক্ষ ডলার করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে বোস্টনের জেলা আদালত। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের অতিরিক্ত ফি কার্যত করের সমান, যা কার্যকর করতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই সিদ্ধান্তটি আইনি ভিত্তি হারিয়েছে।

H-1B ভিসা দীর্ঘদিন ধরেই ভারতীয় প্রযুক্তিবিদ ও দক্ষ কর্মীদের কাছে আমেরিকায় কাজের অন্যতম জনপ্রিয় পথ। ফি বৃদ্ধির ফলে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী মার্কিন সংস্থা এবং চাকরিপ্রত্যাশী ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। আদালতের এই রায়ে সেই চাপ কিছুটা কমল বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, মার্কিন নাগরিক ও স্নাতকদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতার উল্লেখ করে সিদ্ধান্তের পক্ষে সওয়াল করা হলেও তা আইনি পরীক্ষায় টেকেনি।

যদিও এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে H-1B ভিসা নিয়ে আইনি লড়াইয়ের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.