বিদেশবিশ্ব

সোস্যাল মিডিয়া ব্যান নাকি অন্য কোনো কারণ ! জানুন নেপাল বিক্ষোভের আসল সত্য

জনগণের আক্রোশে আক্রান্ত নেপাল । জেন জি রেভেলিউশনের বিক্ষোভের আগুনে ছারখার হয়ে গিয়েছে আমাদের পড়শি দেশ । কিন্তু হঠাৎ কেন এই বিদ্রোহ , সেটা কি জানেন ? শোনা যায় , নেপাল সরকার ২৬ টি স্যোসাল মিডিয়া অ্যাপ দেশে নিষিদ্ধ করে দেওয়ায় , ক্ষুব্ধ যুব সম্প্রদায় রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে । কিন্তু আসলেই এই দাবী কতটা সত্য !

বর্তমান সময় দাঁড়িয়ে , যখন পুরোপুরি ভাবে বিদ্ধস্ত নেপাল। রনযুদ্ধের আকার নিয়েছে নেপালের পরিস্থিতি । পার্লামেন্ট ভবন থেকে শুরু করে , মন্ত্রীদের বাড়ি সর্বত্রই ছড়িয়ে পড়ছে ক্ষোভের আগুন । মাঝ রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে মন্ত্রীদের । সেই সময় দাঁড়িয়েই সামনে আসছে আরেকটি তথ্য । কিন্তু কি সেই তথ্য ?

নেপালের বিভিন্ন মহল সূত্রে দাবী , নেপালে বাসরত যুব প্রজন্মের জন্য যেখানে কর্মসংস্থানের সুযোগ কম , বেকারত্ব বাড়ছে , সেখানে দাঁড়িয়ে, নেপালের মন্ত্রীদের যারা সন্তান রয়েছে , যাদেরকে ‘ নেপোকিড ‘ বলে দাবী করা হচ্ছে , তারা রীতিমতো বাইরের দেশে গিয়ে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাচ্ছে । দাবী তাদের এই স্বাচ্ছন্দ্যময় জীবনের পিছনের রয়েছে , তাদের পিতামাতার অর্থাৎ নেপালের মন্ত্রীদের পয়সা । যেখানে , নেপালের যুব সমাজের মধ্যে বেকারত্ব বাড়ছে , সেখানে কি করে , নেপোকিডরা বাইরের দেশে গিয়ে মজা করছে ! এই নিয়েই নানান পোস্ট করা হয় সমাজ মাধ্যমের পাতায় । এবং সূত্রের খবর , নেপালের জনগণ সমাজ মাধ্যমের পাতায় যে প্রতিবাদের আগুন জ্বালাচ্ছিল, তা নেভাতেই , রেজিস্ট্রেশন সংক্রান্ত ত্রুটির কারণ দেখিয়ে , নেপালে বন্ধ করে দেওয়া হয় ২৬ টি স্যোসাল মিডিয়া অ্যাপ। যার ফলে পথে নামতে বাধ্য হয় , নেপালের জেন জি সম্প্রদায় । এবং তাদের আন্দোলন রুখতে পুলিশের গুলিতে , যখন ২১ টি তরতাজা প্রাণ চলে যায় , তখনই ভয়ংকর রূপ নেয়, পশুপতিনাথের রাজ্যের যুব সম্প্রদায়ের ক্ষোভ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.