বিদেশ

চিনা বিরোধিতায় পাকিস্তানের বিমানঘাঁটিতে হামলা, মৃত ৫

পাকিস্তানের বিমানঘাঁটিতে ভয়ানক হামলা চলে। সোমবার রাত ১০ টায় জঙ্গি হামলা করে তুরবার পিএনএস সিদ্দিকি বিমানঘাঁটিতে। এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জন। এই হামলায় তোলপার গোটা পাকিস্তান। বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি এই ঘটনাস্থল। সেখানেই ঘটেগেল বড়োসড়ো দুষ্কৃতী হামলা। পাক সেনাবাহিনির পাল্টা জবাবে নিহত ৪ জঙ্গি। ইসলামাবাদ সূত্রে জানা গেছে, বালোচিস্তানের সম্পদ কাজে লাগাতে চিনা বিনিয়োগের বিরোধিতায় এই দুষ্কৃতী হামলা। দু পক্ষের গুলির লড়াইতে আতঙ্কের পরিবেশ ছড়ায় গোটা তুরবাত শহরে। তবে পাক সেনা সূত্রে জানা গেছে, বিমানঘাঁটি সুরক্ষিত আছে বলে । দুষ্কৃতী হামলার পরেও বিমানঘাঁটিতে কোনরকম ক্ষয় ক্ষতি হয়নি।

পাশাপাশি বিমানঘাঁটি উপরে উড়ছে চিনা ড্রোন। যার ফলে ফের হামলা হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পাক সেনা। গতকাল রাতে এই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গোটা শহর। গভীর রাত পর্যন্ত চলে দুষ্কৃতী তাণ্ডব। ভয়াবহ জঙ্গি হামলায় থমথমে পরিবেশ পুরো তুরবাতে। দুষ্কৃতী তাণ্ডবের পরে আরো আটো সাটো হচ্ছে বিমানঘাঁটির নিরাপত্তা বলয়। যে কোন রকম দুষ্কৃতী হামলার জন্য তৈরি রয়েছে পুরো বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.