বিদেশ

ফের ইরান-ইজরায়েল সংঘাত শুরু,কাঠগড়ায় আমেরিকা!

ইরান ইজরায়েল সংঘাত শুরু হতেই আতঙ্কে আমেরিকা,ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করবে ইরান। এই আবহে আতঙ্কে দিন কাটাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন বিদেশ সচিব বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই হামলার সঙ্গে আমেরিকার কোনও যোগসূত্র নেই। কড়া নির্দেশ দিয়েছে ইরানকে যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়তে হয় আমেরিকা কে।

মার্কো রুবিও বিবৃতিতে বলেছে, ‘আজ ইজরায়েল একতরফা ভাবে পদক্ষেপ করেছে। ইরানে হামলার ক্ষেত্রে আমেরিকার কোনও ভূমিকা নেই। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মার্কিন বাহিনীক নিরাপত্তা সুনিশ্চিত করা। ইজরায়েল আমাদের বলেছিল যে এই হামলা তাদের আত্মরক্ষার্থে জরুরি ছিল। এই আবহে আমাদের সামরিক বাহিনীকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আমাদের পার্টনারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি।’

ইজরায়েলের এই হামলায় তেহরানের প্রায় ছয় জন পরমাণু বিজ্ঞানীর প্রাণহানি হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও, তেহরানে ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সলামির,প্রধান মেজর জেনারেল মহম্মদ বাঘেরির। ইজরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেছেন , তারা হামলা না চালালে ইরান ১৫টি পরমাণু বোমা বানিয়ে ফেলত।অন্যদিকে ইরানের তরফে জানানো হয়েছে ,তারা আমেরিকার সঙ্গে কোনো পরমাণু চুক্তির আলোচনায় বসবে না পরবর্তীতে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.