রাজ্য

অনুব্রতহীন বীরভূমে মুখ্যমন্ত্রী, কী বার্তায় সামিল হবেন তিনি?

রামপুরহাটকাণ্ডের পরবর্তীতে এই প্রথম বীরভূমে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁর সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অভিযুক্ত হয়ে কেষ্ট এখন হাজতে। যার দরুন অনুব্রতকে ছাড়াই মুখ্যমন্ত্রী এখন বীরভূমে। তবে মুখ্যমন্ত্রীর এই সফরে বীরভূমকে দলের তরফেও অনুব্রতহীন করে তোলা হয়েছে। পোস্টার, ব্যানাররে থাকছে না অনুব্রত মণ্ডলের নাম।

প্রসঙ্গত উল্লেখ্য, গত অগস্ট মাসে গ্রেফতার হওয়ার পর থেকে সিবিআই হেফাজতে থাকলেও, এখনও অনুব্রতকেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদে বহাল রেখেছেন মুখ্যমনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর এই সফরকে পুরোপুরি প্রশাসনিক বলেই উল্লেখ করা হচ্ছে।

উল্লেখ্য, ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ‌্যমে দেওয়া পরিষেবাগুলি মুখ‌্যমন্ত্রীর হাত দিয়ে বণ্টন হওয়ার কথা। পড়ুয়াদের সাইকেল বিতরণ কর্মসূচিও বর্তমান। সব পর্ব-শেষে বোলপুরে ফিরবেন মুখ‌্যমন্ত্রী। বুধবার ডাকবাংলোর মাঠে সরকারি অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.