জেলা

মদ্যপ অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক, ঘটনার তদন্তে পুলিশ

হোলির দিন মদ্যপ অবস্থায় বাড়ির পাশে গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুকদেবপুরের জয়দেবপুর এলাকায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম পুলক সরকার(২০), বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত যাদবপুর এলাকায়। সে পেশায় একজন দিনমজুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, হোলির দিন মদ্যপ অবস্থায় সে বাড়িতে ফিরে আসে রাতে। এরপর সবার অলক্ষে বাড়ির পাশে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। বাড়ির লোকেদের নজরে বিষয়টি আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ঐ যুবক পুলক সরকারকে মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে, বুধবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। কি কারনে ঐ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল তা নিয়ে আঁধারে রয়েছে পরিবারের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.