দেশ

লোকসভার পূর্বেই জম্মু-কাশ্মীর নিয়ে বৃহৎ সিদ্ধান্তে কেন্দ্র, জানুন বিস্তারিত

আসন্ন নির্বাচনের পূর্বেই বৃহৎ খবর! জম্মু-কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের চিন্তাভাবনা করছে সরকার। উপত্যকার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিসের হাতেই তুলে দেওয়া হবে।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাহর দাবি, ‘জম্মু এবং কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার এবং রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিসের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আগে জম্মু ও কাশ্মীরের পুলিসের উপর বিশ্বাস করা হত না। কিন্তু সময় পাল্টেছে। এখন এই পুলিস বাহিনীই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘মুসলিম ভাইও ভারতীয় এবং পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারী হিন্দু ভাইরাও ভারতীয়। পাকিস্তান যে জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে, তা ফেরত পাওয়া প্রতিটি ভারতীয়, প্রতিটি কাশ্মীরির লক্ষ্য। আজ পাকিস্তান খাদ্যাভাব ও দারিদ্র্যে সঙ্কটে, পাকিস্তানের মানুষও কাশ্মীরকে স্বর্গের মতোই দেখেন। আমি বলছি, যদি কোনও ব্যক্তি কাশ্মীরকে বাঁচাতে পারেন, তিনি হলেন একমাত্র প্রধানমন্ত্রী মোদী।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.