দেশ

পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায়? জ্বালানির দর সস্তা কোন শহরে?

আজ পেট্রোল-ডিজেলের কেমন কী দর রয়েছে কলকাতায়? কলকাতা-সহ ৪ টি অন্যতম বড় শহরগুলির একটিতে আজ জ্বালানির দর বেড়েছে। সেই সাথে দেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন। এদিন চেন্নাই, আগ্রা, আহমেদাবাদ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়-সহ একাধিক রাজ্যে জ্বালানির গ্রাফে বদল ধরা পড়েছে।

তবে অবশ্য দাম কমেছে একাধিক জায়গায়। আজ কলকাতা-সহ সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম:

কলকাতায় পেট্রোলের ১০৬.০৩ টাকা/লিটার এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা/লিটার

দিল্লিতে পেট্রোলের ৯৬.৭২ টাকা/লিটার এবং ডিজেলের ৮৯.৬২ টাকা/লিটার।

চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৭ টাকা/লিটার এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৭ টাকা/লিটার।

মুম্বইয়ে পেট্রোলের ১০২.৬৩ টাকা/লিটার এবং ডিজেলের ৯৪. ২৪ টাকা/লিটার।

৪ নভেম্বর চেন্নাই, আহমেদাবাদ এবং বিহারে জ্বালানির দাম বেড়েছে। চেন্নাইয়ে ২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০২.৭৭ টাকা এবং ডিজেলের দামে ৩ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা ৩৭ পয়সা। আহমেদাবাদে ২১ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৬ টাকা ৬৩ পয়সা এবং ডিজেলের দামে ২১ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ৩৮ পয়সা। বিহারে ২২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০৯ টাকা ৩৭ পয়সা এবং ডিজেলের দামে ২১ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ০১ পয়সা।

অন্যদিকে, ৪ নভেম্বর আগ্রা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে জ্বালানির কমেছে। আগ্রায় ৯ পয়সা কমে পেট্রোলের দাম ৯৬.৪২ টাকা/লিটার এবং ডিজেলের ৮ পয়সা কমে ৮৯. ৫৯ টাকা/লিটার। অন্ধ্রপ্রদেশে ৬২ পয়সা কমে পেট্রোলের দাম ১১১.১৭ টাকা/লিটার এবং ডিজেলের দাম ৫৬ পয়সা কমে ৯৮. ৯৬ টাকা/লিটার। ছত্তিশগড়ে ৫০ পয়সা কমে পেট্রোলের দাম ১০৩.০৮ টাকা/লিটার এবং ডিজেলের দাম ৪৯পয়সা কমে ৯৬. ০৬ টাকা/লিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.