বিনোদন

জি বাংলার রিয়ালিটি শোয়ে প্রতিভার পাশে যিশু-শুভশ্রী

জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো-র মঞ্চে উঠে এল এক আবেগঘন মুহূর্ত। DSR গ্রুপের এক সদস্য জানান, কাজ করে পেট চালাতে হয়, সময় বের করে নাচ করেন। নাচই তাঁর স্বপ্ন।

তাঁর এই লড়াই শুনে যিশু সেনগুপ্ত বলেন, “মন দিয়ে পারফর্ম করো, আমি ভগবানে বিশ্বাস করি। সৎ পথে চললে তোমার ও তোমার পরিবারের তিন বেলার খাবারের চিন্তা করতে হবে না।”শুভশ্রী জানতে চান, পরিবার কী বলছে। প্রতিযোগী জানান, তার মা জানতেন না তিনি এখানে আসছেন। মিথ্যে বলে বেরিয়েছেন, কারণ বাড়িতে উপার্জনের আর কেউ নেই। উত্তরে শুভশ্রী বলেন, “এই স্পিরিট বজায় রেখো। যদি আর্থিক সমস্যা হয়, আমাদের জানিও, আমরা সাহায্য করব।”

এরপরেই যিশু জানতে চান তাঁর আয় কেমন। প্রতিযোগী জানান, দিনে ১৫০ টাকা রোজগার করেন। তখন যিশু আবার জিজ্ঞেস করেন যে তার জি পে আছে কি না। উত্তরে জি পে নেই শোনায় যিশু বলেন, “পারফর্ম করো, শো শেষে আমি তোমায় এই মাসের ৫০০০ টাকা দেব।” শুভশ্রীও বলেন, “আমরা সবাই মিলে বাকিদের সাহায্য করব। মন খুলে পারফর্ম করো।”

এই ঘটনা প্রমাণ করে, সৎ চেষ্টা আর প্রতিভার কদর করতে কেউ পিছপা নয়। ডান্স বাংলা ডান্স প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় জি বাংলাতে প্রদর্শিত হয়। নতুন সিজনে মহাগুরু হিসেবে মিঠুন চক্রবর্তী থাকছেন। সাথে বিচারক আসনে থাকছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, অঙ্কুশ হাজরা ও কৌশানি মুখোপাধ্যায়। নতুন সিজনে আরও কত চমক অপেক্ষা করছে এবার সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.