জেলা

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে,মহিলাদের উলুধ্বনি ও কুঁ ঝিক ঝিক আওয়াজের মধ্য দিয়ে কৃষ্ণনগর- আমঘাটা হল্টে গড়ালো রেলের চাকা

একদা নস্টালজিয়া কৃষ্ণ নগর- স্বরূপগঞ্জের রেলপথ বা ছোট রেল। দীর্ঘদিন ধরে চলার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকা কালীন এই ন্যানোগেজকে ব্রডগ্রেজ করার ঘোষণা করেছিলো। পরবর্তী সময়ে কাজ শুরু পর বিভিন্ন কারনে তা থমকে যায়, দীর্ঘদিন ধরে বন্ধ পরে থাকার পর কৃষ্ণনগর থেকে আমঘাটা প্রায় ৯ কিলোমিটারে রেলপথে রেল চালানোর সিদ্ধান্ত নেয় রেলের তরফে। সেইমতো শুরু হয়,জোর কদমে কাজ।

কিন্তু এইবারে রেলের কাজ জোর কদমে শুরু হলেও স্থানীয়দের মধ্যে ছিলো ধোয়াসা, কারন জানা যায় বেশ কিছু বছর আগে এভাবেই রেল উদ্যোগ নিয়ে কাজ শুরু করে আবার বন্ধও করে দেয়। তবে বিভিন্ন মহল থেকে খবর আসছিলো এবারে লাইনে রেলের চাকা গড়াতে বদ্ধ পরিকর রেল দপ্তর। বুধবার ২৭শে মার্চ রেল দপ্তরের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী কৃষ্ণনগর – আমঘাটা প্রায় ৯ কিলোমিটার রেল পথে গড়ালো রেলের চাকা। আর এলাকায় ব্রডগ্রেজের ট্রেন চলতে দেখে খুশি সকলেই। এদিনের এই বিশেস ট্রায়াল ট্রেনে ছিলেন রেলের ডি আর এম সহ বিভিন্ন আধিকারিক।

রেল দপ্তরের সুত্রে জানা যায় কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনের কাজ শেষ তাই বিজ্ঞপ্তি দিতে এদিন ট্রায়াল হিসেবে এই বিশেষ ট্রেনটি চালানো হলো। যাত্রী পরিষেবা দেওয়াও খুব শীঘ্রই শুরু হবে, সেটাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
রেল সুত্রে আরও জানা যায় আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত বাকী রেল পথের কাজও যাতে খুব শীঘ্রই শুরু হয় তার জন্য বিশেষ পদক্ষেপও ইতিমধ্যে নেওয়া শুরু করেছে রেলের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.