লোকসভার দিন যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতি তত উত্তপ্ত হয়ে উঠছে। আর কয়েকদিনের মধ্যেই লোকসভার প্রথম দফা শুরু হওয়ার আগেই আবারও খুন হল এক তৃণমূল নেতা। বীরভূমের মহম্মদ বাজারের পাথর খাদানে ওই তৃণমূল নেতাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত তৃণমূল নেতার নাম সালাউদ্দিন খান। ইতিমধ্যেই মাটি খুঁড়ে দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে।
খাদানের জন্য লিজ নেওয়া হয়েছিল এই জমি। আর সেই জমিকে ঘিরেই বিবাদের জেরেই এই হত্যাকান্ড বলে খবর। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত অনুব্রত মণ্ডলের মাটি বীরভূম।







