খেলাধুলা

টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও ভরাডুবি বাংলা শিবির

ভারতীয় টুর্নামেন্ট গুলির মধ্যে রঞ্জি ট্রফির বিশেষ খ্যাতি রয়েছে। রঞ্জি ট্রফির সেমিাইনাল পর্বে টিম বাংলার বিরাট জয় আসে। আজ ফাইনাল টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচটিতে মুখোমুখি হয়েছে বাংলা বনাম সৌরষ্ট্র।
টুর্নামেন্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলা শিবির। তিন বছর আগে সৌরাষ্ট্র এর ঘরের মাঠে খেতাব হাতছাড়া হয়েছিল বাংলার। ঘরের মাঠে সেই বদলা নেওয়ার সুযোগ এসেছে বাংলা শিবিরের কাছে। ৩৩ বছর পর আবার বাংলার কাছে ট্রফি জয়ের সুযোগ এসেছে।
১৯৮৯-৯০ সালে শেষবার বাংলা দল রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। আবার ৩৩ বছর পরে সেই ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেয়েছে টিম বাংলা। এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইডেন গার্ডেনে। সেমিফাইনালে বাংলা দলের দুর্দান্ত ফর্ম টিম ম্যানেজমেন্টকে আশামুখি করে তুলেছিল। উচ্ছ্বাসিত হয়ে আছে বাংলার ক্রিকেট প্রেমীরাও।
তবে টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলা দল কিছুটা পিছিয়ে ছিল। ম্যাচটিতে টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টিম সৌরাষ্ট্র। গতকাল বাংলা দলের ব্যাটিং লাইনআপ উনাদকাটদের কাছে ধাক্কা খেয়েছে। জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, সি জানি এবং ডি জাদেজার বোলিংয়ের সামনে বাংলা দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। প্রথম ইনংসে ৫৪.১ ওভারে ১৭৪ রান করে বাংলা দল।
টেস্ট ম্যাচের প্রথম দিনে সৌরাষ্ট্র ব্যাটে নেমে ১৭ ওভার খেলেছে। ১৭ ওভার শেষে তারা ২ উইকেট খুইয়ে ৮১ রান করে।
আজ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। টিম সৌরাষ্ট্র ৮৭ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ৩১৭ রান করে। এখনও স্ট্যাম্পে রয়েছে এ ভাসাভাদা ও সি জানি। দুই ব্যাটসম্যানই দারুন ফর্ম নিয়ে খেলছে। তাদের হাতে এখনও ৫ টি উইকেট রয়েছে। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে কিছুটা চাপে রয়েছে বাংলা শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.