চারিদিকে প্রত্যেকটা জিনিস প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও সেই প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা চারিদিকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই ক্ষেত্রেই অভিনব ভাবে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতার দিশান হাসপাতাল। অন্য দেশ থেকে যেকোনো রোগী খুব সহজে যাতে হাসপাতালে পৌঁছে যেতে পারে তার জন্য নেওয়া হলো নয়া উদ্যোগ।
অনেক সময় দেখা যায় জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করতে থাকে রোগীরা। সেই ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে যাবার জন্য প্রথমে বিমানবন্দরে নিয়ে আসতে হয় রোগীকে তারপরে সেখান থেকে হাসপাতালে যেতে হয়। তবে সেই সমস্ত সমস্যার মেটাতে অভিনব উদ্যোগ দিশান হাসপাতাল। ভারতের মধ্যে প্রথম কোন হাসপাতালের ছাদের তৈরি হলো হেলিপ্যাড।
শহর কলকাতায় দেখা গেল এই অভিনব উদ্যোগ। আগে এই হাসপাতালের ট্যাগলাইন ছিল ‘তোমার ছুটি, আমার নয়’। তবে এবার এই হাসপাতালের নয়া ট্যাগলাইন হলো ‘যখন প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, তখন আমরা প্রথমে আসব।’ ব্যবস্থার সারা কতটা পাওয়া যায় তার নির্ভর করে তৈরি হবে অন্যান্য হাসপাতালে এই ব্যবস্থা।







