কলকাতা

আগামীকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ জল থাকবে সরবরাহ

এই সপ্তাহের শেষে কলকাতার বিস্তির্ণ এলাকায় জলবন্ধ থাকছে । আগামীকাল শনিবার এই জল পরিষেবা বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর। পরিষেবা একদিন বন্ধ থাকায় সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তিতে পড়বেন।
কলকাতার বিশাল এলাকাজুড়ে আগামীকাল শনিবার জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নির্দিষ্ট সময় জল দেওয়া হবে। তারপর দিনভর আর জল পরিষেবা পাওয়া যাবে না। পরদিন অর্থাৎ রবিবার সকালে ২৪ ঘণ্টা পরে নির্দিষ্ট সময়ে ফের জল পরিষেবা স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায় জল পাওয়া যাবে না।

শীতকাল মানুষের জলের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। এদিকে সামনেই গরমকাল আসছে। এপ্রিল-মে মাসে প্রবল গরমে পানীয় জলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। বিভিন্ন জায়গায় জলের চাপও কমে যায়। সে সময় জলের সরবরাহ ঠিক রাখার জন্যই গার্ডেনরিচ জলপ্রকল্পে আগামী কাল কিছু কাজ হবে। সেজন্যই এই পরিষেবা ব্যাহত হবে বলে পুরসভার থেকে জানা গিয়েছে। এই প্রকল্প থেকে বজবজ ও মহেশতলা পুরসভা এলাকা থেকেও জল সরবরাহ হয়। ফলে সেখানেও পরিষেবা ব্যাহত হবে বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.