শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। একই দিনে তিন জায়গায় আগুন। কলকাতা মেডিকেল কলেজের আগুনের পর বিজয়গড়ে আগুন।
ঘটনাসলের ৯টি দমকল এর ইঞ্জিন পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
মূলত বিজয়গড় বাজারের পাশের কারখানা থেকেই আগুন ছড়িয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে তবে ভয়াবহ অগ্নিকাণ্ড হওয়ায় প্রচন্ড উত্তাপের কারণে ঘটনাস্থলে পৌঁছতে পারছে না কেউই ফলতো দমকলের ইঞ্জিন ও ল্যাডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল আধিকারিকরা এও জানিয়েছেন আশপাশের অনেক বাড়িঘর থাকায় দ্রুত ছড়াতে পারে আগুন। কালো সাদা ধোয়ায় আকাশ ঢেকে গেছে। স্থানীয় সূত্রে খবর আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। সেই বিস্ফোরণ থেকেই আগুন ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ ও দমকল এ বিষয়ে খোলসা করে কিছু জানায়নি তারা জানিয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষ।
প্রসঙ্গত আজ অর্থাৎ রবিবার একই দিনে কলকাতার টিম জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। প্রথমে উল্টোডাঙ্গা বস্তিতে আগুন লাগে এরপর মেডিকেল কলেজের মেইন বিল্ডিং এর দোতালার বাথরুম থেকে আগুন ছড়িয়েছিল। পুলিশ জানিয়েছে মূলত ধূমপানের কারণে এই আগুন ছড়িয়েছে। এরপর রাতে যাদবপুরের বিজয়গড় বাজারে আগুন লাগে। বিজয়গড় বাজারের পাশের একটি গুদাম থেকে মূলত আগুন ছড়ায় বাড়ির নিচতলা আগুনের লেলিহান শিখায় পুড়ে ছারখার হয়ে গেছে। এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা কিছুটা কমলেও আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।







