কলকাতা

দমদম গোরাবাজারে ইডির হানা।

দমদমের গোরাবাজারে ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার চলল ইডির অভিযান। ৪৯ ডা. এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডি-র একটি দল । ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার।
এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি-র অফিসাররা । বাড়ির গেটের সামনেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডির টিমকে।
জানা গেছে ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপ করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.