অফবিট

মিরিকের অফবীট গ্রাম, অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, জেনে নিন কোন জায়গা

তাবাকোষী, উত্তরবঙ্গের মিরিকের একটি ছোট্ট গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে ক্ষীণ স্রোতা রংভাং নদী। সমতল থেকে ৩০০০ ফুট উচ্চতায় কমলালেবু ও চা বাগানে ঘেরা এই পাহাড়ি গ্রাম। নেপালি ভাষায় এই তাবাকোষী বা তাম্বাকোষী নামের মানে তামাটে রঙের পাহাড়ি নদী।

* কিভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে অটো করে শিলিগুড়ি । তারপর সেখান থেকে মিরিক যাওয়ার শেয়ার গাড়ি নিতে পারেন ভাড়া পড়বে জন প্রতি ১৫০ থেকে ২০০ মধ্যে। মিরিক পৌঁছে সেখান থেকে তাবাকোষীর উদ্দেশ্যের গাড়িতে চেপে যেতে পারেন। সেখানে জন প্রতি ভাড়া লাগবে ৫০- ১০০ মধ্যে।
* কোথায় থাকবেন?
তাবাকোষী তে থাকার জন্য বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। সেখানে ভিউ রুম ডিলাক্স, ইকোনমি সব রকমই পাওয়া যাবে।
১. টি ভিলেজ হোম স্টে । যোগাযোগ – বিজয় সুব্বা (৯৪৩৪১৩১৭৩৭)
২. খুশি ফার্ম হাউস। যোগাযোগ – (৯১৬৩৪২৮৩৮৫)
৩. রুদ্র প্রিয় হোম স্টে। যোগাযোগ – ৭৯৭৯৭৭০৩৫৪
৪. অর্গানিক ফার্ম স্টে। যোগাযোগ – ৯৬৪৭৮০২৬৯৭
৫. সুনাখারী হোম স্টে। যোগাযোগ – ০৯৩৩৯৫১৬৭৯৮
* তাবাকোশিতে কি দেখবে?
তাবাকশি থেকে জোড়পোখরি, লেপচাজগৎ, পশুপতির মার্কেট (ভারত-নেপাল সীমান্ত), গোপালধারা চা বাগান, মিরিক লেক, মিরিক মনেস্ট্রি ও পার্শ্ববর্তী এলাকা দেখতে পারবেন।

* খরচ কেমন?
হোম স্টে ডবল বেডের ভাড়া মাথা পিছু ১৩০০ টাকা। সিঙ্গেল বেড রুমের ভাড়া ১৫০০ টাকা। এই ভাড়া গুলি ছবি চারবেলার খাবার নিয়ে।

শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে নির্জনে বন্ধুবান্ধব, ফ্যামিলি বা প্রিয়জনের সাথে ছুটি কাটানোর জন্য সুন্দর একটি গ্রাম তাবাকোষী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.