কলকাতা

কম খরচে এসি শাটল বাস, ‘যাত্রী সাথী’-র নতুন পরিষেবায় স্বস্তি কলকাতার অফিসযাত্রীদের

কলকাতা ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। এবার তুলনামূলক কম খরচেই আরামদায়ক এসি বাসে যাতায়াতের সুযোগ মিলবে। পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন ক্যাব বুকিং প্ল্যাটফর্ম ‘যাত্রী সাথী’ শহরে চালু করেছে নতুন এসি শাটল বাস পরিষেবা। এর ফলে যাত্রীরা যেমন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারবেন, তেমনই সাশ্রয়ী ভাড়ায় নিয়মিত যাতায়াতও সম্ভব হবে। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই পরিষেবায় অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথম পর্যায়ে উত্তর ও দক্ষিণ শহরতলি থেকে সল্টলেক এবং নিউটাউনমুখী যাত্রীদের সুবিধার জন্য একাধিক রুটে এই পরিষেবা চালু করা হয়েছে। বালি, ব্যারাকপুর ও শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউটাউন পর্যন্ত চলবে শীতাতপ নিয়ন্ত্রিত শাটল বাস। ভাড়াও রাখা হয়েছে নাগালের মধ্যেই। প্রথম যাত্রার জন্য নির্ধারিত ভাড়া ৩৯ টাকা, আর নিয়মিত পরিষেবায় সর্বোচ্চ ভাড়া হবে ৬৯ টাকা।

মূলত সল্টলেক ও নিউটাউনের আইটি কর্মী এবং অফিসযাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে অতিরিক্ত শাটল বাস পরিষেবার যে দাবি উঠছিল, এই পদক্ষেপে তারই বাস্তবায়ন শুরু হয়েছে। গত জুলাই মাসে পরীক্ষামূলকভাবে দুটি রুটে পরিষেবাটি চালু করা হয়েছিল। ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার ‘যাত্রী সাথী’ আরও বিস্তৃত পরিসরে এই পরিষেবা চালু করেছে। আগামী দিনে বেহালা ও গড়িয়া এলাকাতেও এই এসি শাটল বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.