রাজনীতি

মুখতার আনসারির শেষকৃত্য অনুষ্ঠানে, বিশৃঙ্খল পরিস্থিতি

গত ২ দিন ধরে গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যু নিয়ে চলছে জোর জল্পনা। পাশাপাশি মৃত্যু রহস্য উদঘাটন করতে ময়নাতদন্ত নিয়েও চলছে জল্পনা। শনিবার শেষকৃত্য সম্পন্ন হতে চলেছে প্রাক্তন বিধায়কের। সেখানে তৈরি হলো বিশৃঙ্খল পরিস্থিতি।

জেল হেফাজতে মধ্যেই গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত। তারপরে সেখানেই মৃত্যু হয়ে মুখতার আনসারির। তবে সেই কথা মানতে নারাজ পরিবার। এমনকি উমর আনসারী ও তার পরিবার দাবি করেছে যাতে এইমসের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করানো হয়। তারা বারংবার অভিযোগ করেছে এই রাজনীতিবিদকে জেলের মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলেছে পুলিশ। সেই রাগে ফুঁসছে সমর্থকদের একাংশ।

পাশাপাশি উমর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এবার আজ সকাল বেলা থেকে প্রাক্তন বিধায়কের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে উপচে মানুষের ঢল। সমর্থকদের মধ্যে শেষবারের জন্য রাজনীতিবিদকে দেখার জন্য শোরগোল পরে যায়। এমনকি পুলিশের ব্যারিকেট ভেঙে তাঁরা কররস্থানের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। সেই নিয়ে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.