জেলারাজনীতিরাজ্য

রবিবাসরীয় নির্বাচনী প্রচারে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার

দক্ষিণ দিনাজপুর: রবিবাসরীয় নির্বাচনী প্রচার সারলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার। এইদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের জোড়া ব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা ও সাধারণ মানুষ ও পথ চলতি মানুষ সহ বাজারের দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী প্রচার করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী “সংসদ রত্ন” সন্মানীয় ড. সুকান্ত মজুমদার। রবিবার সকালে জেলার সদর শহর বালুরঘাট জোড়া ব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, ” গত কয়েকদিন ধরে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা চলছে। মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রত্যেকের মুখে একটাই কথা বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই তারা ভোট দেবে। আজ সকালে বালুরঘাট এই জোড়া ব্রিজ বাজারে প্রচারে এসে সেই একই কথা সকল মানুষের মুখে। মানুষের কাছে এমন অভূতপূর্ব সারা পেয়ে আমি আপ্লুত। কারণ মানুষ বুঝে গেছে তৃণমূল নামের এই ভাওতাবাজ দলটি শুধু গুন্ডামি মস্তানি ও দুর্নীতি করেই চলে। বাংলার মানুষ সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এর যোগ্য জবাব দেবে ভোট দিয়ে”।

রবিবার সকালে বালুরঘাট জোড়া ব্রিজ এলাকায় সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.