রাজ্য

একটি রান্নার গ্যাস থেকে কত টাকা লাভ করে রাজ্য, বা কেন্দ্র জানেন? জানুন বিস্তারিত,,,

ভোটের আগে এখন বাংলার শাসক দল তৃণমূল এবং বিজেপির নেতা-নেত্রীদের মধ্যে বারবার রান্নার গ্যাস নিয়ে নানান তরজা দেখা যাচ্ছে। তখনই শুভেন্দু অধিকারীকে দাবি করতে দেখা যাচ্ছে, বিজেপি রাজ্যে সরকারে এলে যে টাকায় (সস্তায়) রান্নার গ্যাস দেওয়া হবে তা ভাবতেও পারা যাবে না। আবার শুভেন্দু অধিকারীর এই দাবির পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জিকে।

সম্প্রতি অভিষেক ব্যানার্জি ভোট প্রচারের একটি সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, যদি বিজেপি আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে দেশের প্রতিটি মানুষকে রান্নার গ্যাস দেবে বলে জানায় তাহলে তৃণমূল ৪২টি আসন থেকে নিজেদের প্রার্থী তুলে নেবে। অর্থাৎ তৃণমূল আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। অভিষেক ব্যানার্জীর এই মন্তব্যের পাশাপাশি আবার বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্যকে পাল্টা দিয়ে বলতে শোনা যায়, ‘তৃণমূল সরকার রান্নার গ্যাস থেকে ট্যাক্স বাবদ যা রোজগার করছে তা আগে ছেড়ে দিক।’

সাধারণ মানুষদের ঘরে ঘরে জায়গা করে নেওয়া রান্নার গ্যাস সিলিন্ডার থেকে কত টাকা লাভ করে রাজ্য সরকার, কত টাকা লাভ করে কেন্দ্র সরকার?

একটি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে মোট ৫ শতাংশ জিএসটি লাগু করা হয়ে থাকে। যেখান থেকে ২.৫% জিএসটি রাজ্য সরকারের এবং ২.৫% জিএসটি কেন্দ্র সরকারের। হিসেব অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই সমান লাভ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.