মুর্শিদাবাদের হিংসায় এবার উচ্চ আদালতের তদন্ত কমিটির রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ! ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খারিজ হয়েছে । তারপর রিপোর্টকে কেন্দ্র করে আক্রমণ শানাচ্ছেন সুকান্ত । উচ্চ আদালতের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় বাসিন্দারাই মুখ ঢেকে হামলা চালিয়েছে।
হাইকোর্টের রিপোর্টকে হাতিয়ার করে সুকান্ত বলেন , “এই রিপোর্ট পরিস্কার বলছে, মাসেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগড়ি- সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিলেন, তাঁরাই বাড়িঘর ভাঙচুর করেছেন। তাঁরা গামছা-কাপড় দিয়ে মুখ ঢেকে এসেছিলেন।”
সুকান্তর জানান, “দাঙ্গাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে।” তার কথায় , মুর্শিদাবাদের ঘটনার তদন্তে রাজ্য সরকারের তরফে একটি সিটও গঠন করা হয় কিন্তু এখনও সেই সিট নাকি কোনও রিপোর্ট জমা দিতে পারেনি ।







