জেলা

শাশুড়ির গঞ্জনায়,ক্ষুব্ধ বৌমা শাশুড়িকে খুন করে আত্মসমর্পণ ।

নিঃসন্তান হওয়ায় মহিলাকে দিনরাত গঞ্জনা শুনতে হত। রোজ লেগে থাকতো খিটিমিটি।এই সন্তান নিয়ে শাশুড়ি-বৌমার মধ্যে গৃহযুদ্ধ সেই জেরে রোজকারের অশান্তি থেকে মুক্তি পেতে শাশুড়িকে খুন বৌমার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মহেশতলা থানা সংলগ্ন এলাকায়। সাত সকালে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ওই মহিলা। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড এর সপা রায়পুরে।
পুলিশ সূত্রে খবর ,আজ সকাল সোয়া ছটা নাগাদ ভারাতি নস্কর (৫২) নামে এক গৃহবধূ মহেশ তলা থানায় এসে কর্তব্যরত পুলিশ অফিসারকে জানান, তিনি তাঁর শাশুড়িকে খুন করেছেন। এর পরেই আত্মসমর্পণ করেছেন, ভারতী । তিনি জানিয়েছে, যমুনা নস্কর (৭৬) তাঁর শাশুড়ি। তাঁর সঙ্গে প্রায় বিবাদ লেগে থাকতো। আজ সকালে সেই ঝগড়া তুমুল আকার নেয়। তাঁর পরই শাশুড়িকে খুনের সিদ্ধান্ত।
মহেশতলা থানার সপা রায়পুরের বাড়ি থেকে উদ্ধার করে তড়িঘড়ি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। কর্তব্যরত চিকিৎসকরা যমুনা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। নিঃসন্তান দম্পতির পরিবারে স্বামী-স্ত্রী এবং মা ছাড়া আর কেউ থাকতো না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত পুরো বিষয় তদন্ত করছে পুলিশ। খুনের আসল কারণ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.