পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা থানায় সিপিআইএমের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা সহ অন্যান্য দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গৃহীত হয়। পিংলার দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পিংলা থানার ওসিকে লিখিত ডেপুটেশন দেওয়া হয় বামেদের তরফে৷ উপস্থিত ছিলেন সিপিএম নেতা জগন্নাথ ঘোড়াই সহ অনান্যরা।
বিক্ষোভে প্রায় শতাধিক সিপিএম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের চাকরী চুরি থেকে পঞ্চায়েত স্তরে দূর্নীতির অভিযোগ তুলে নেতারা বক্তব্য রাখেন। ঘন্টাখানেক চলে এই বিক্ষোভ। অবশেষে ডেপুটেশান জমা দিয়ে কর্মসূচী শেষ হয়।







