খেলাধুলা

বাগদানের পরেই আগুনে পারফরমেন্স, আশা দেখাচ্ছেন অর্জুন

কিছুদিন আগেই বাগদানের খবরে অবাক করে দিয়েছিলেন সকলকে। এইবার খেলার মাঠে তাক লাগলেন সচিনপুত্র অর্জুন। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত কে থিম্মাপ্পিয়া মেমোরিয়ালে গোয়ার হয়ে ৫ উইকেট নেন তিনি। দিগ্বিজয় পাটিল সহ অনিরুদ্ধ সাবল,মহেশ মাসকেও,মেহুল প্যাটেল এবং নাদিম শাইককে আউট করেন এই বাঁহাতি পেসার।

ব্যাটিংয়েও ভালো পারফর্ম করেন সচিনপুত্র।নয় নম্বরে নেমে ৪৪ বলে ৩৬ রান আসে তাঁর ব্যাট থেকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচের ভিডিও ভাগ করে নিয়ে তিনি লিখেছেন,’সাতমাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলাম। প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স। মরশুমের প্রথম ম্যাচেই ৫ উইকেট পেয়ে দারুণ লাগছে।’২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ তিনি পাননি। এইবার কি তবে ভাগ্যের শিকে ছিঁড়বে? উত্তর দেবে সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.