জেলা

ডুয়ার্সের ফের বাঘের আক্রমণ, কোনরকমে প্রাণে বাঁচলেন

জলপাইগুড়ি, সায়ন সেন:– ডুয়ার্সের ফের বাঘের আক্রমণ। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানে কাছে।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে নেওড়া মোড়ের বাসিন্দা ভেঙ্গচেং ওরাওঁ নামে এক ব্যাক্তি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুরের পাশে আত্মীয়র বাড়িতে এসেছিলেন। বিকেলবেলা আনুমানিক সাড়ে চারটার সময় আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন সাইকেল নিয়ে দেবীপুর চা বাগান সংলগ্ন রাস্তা দিয়ে। সেই সময় চা বাগান থেকে হঠাৎ লাফিয়ে পড়ে এক বাঘ এবং আহত করে ভেঙ্গচেং ওরাওঁ কে। আহত ভেঙ্গচেং ওরাওঁ জানলেন,বাড়ি ফিরছিলাম সে সময় আচমকা, চা বাগান থেকে আমার হাতের উপর বাঘ আক্রমণ করলে আমি হাত দিয়ে জোরে ছিটকায় দেই বাঘটি পরে গিয়ে পালিয়ে যায় বলে জানালেন।

এদিকে স্থানীয় বাসিন্দা মুক্তার আলী, খলিলুর রহমান সুদীপ রায় উদ্যোগে পদ্মশ্রী করিমুল হক সাথে যোগাযোগ করলে, পদ্মশ্রী করিমুল হক অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন এবং করিনুল হক মানব সেবা সদন হাসপাতালে নিজেই রোগীটিকে ড্রেসিং করেন ।

প্রাথমিক চিকিৎসার পর পদ্মশ্রী করিমুল হক উদ্যোগে আহত ব্যক্তিটিকে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যেতে বলা হয় আহত ব্যাক্তির আত্মীয়দের বলে সূত্র মারফত জানা গেছে। করিমুল হক বনদপ্তর এর কাছে বাঘের আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে বাঘ ধরার খাচা ব্যবস্থা করার আজই জানিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.