খেলাধুলাজেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখতে না পাওয়ায় , অভিমানে আত্মহত্যা কিশোরের !

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া বধ করে , ফাইনালে পৌঁছেছে ভারত । প্রথম থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলে খেলা । প্রায় প্রত্যেক ভারতীয়র বাড়িতেই মঙ্গলবার টিভিতে চলছিল ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ম্যাচ। ঠিক সেরকমই , ১৭ বছর বয়সী ক্রিকেট প্রেমী বিট্টু কর্মকারও নিজেদের ঘরের টিভিতে চালিয়ে রেখেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাইটাল সেমি ফাইনাল ম্যাচ । কিন্তু বাঙালী মায়েদের যে আবার সন্ধ্যে হলেই দেখতে হয় সিরিয়াল। কিন্তু টিভি তো একটাই, তাহলে চলবে কোন চ্যানেল! তা নিয়েই বাড়ির লোকের সাথে কিছুটা কথা কাটাকাটি হয় বিট্টুর। তবে শেষ পর্যন্ত টিভিতে চলে সিরিয়ালই। খেলা না দেখতে পাওয়ায়, মন ভেঙ্গে যায় ১৭ বছর বয়সী কিশোরের। অভিমানী বিট্টু, টিভির রিমোট বাড়ির লোকের হাতে দিয়েই ঢুকে যায় ঘরে। তবে এই ছোট্ট বিষয়ে, খুব একটা আমল দেননি বিট্টুর পরিবারের সদস্যরা। যখন রাতে, বাড়ির লোকেরা বিট্টুকে খাওয়ার জন্য ডাকতে যান, তখনই চোখ কপালে উঠে যায় সকলের। দেখেন, ক্রিকেট দেখতে না পাওয়ায়, অভিমানী ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জিয়াতকুন্ডু গ্রামে বাস বিট্টু কর্মকারের পরিবারের । মঙ্গলবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ, ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরিবারের দাবী , ছোট্ট বিবাদের জেরে , যে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাবে , তা তারা ভাবতেও পারেননি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.