টলিউডের তারকারা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নানারকমের ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন। কখনো তারা তাদের প্রফেশন সম্পর্কিত কিছু পোস্ট করে থাকেন আবার কখনো ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন। সেরকমই একজন তারকা হলেন শ্রাবন্তী। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের স্বীকার হয়েছেন। আর এই ট্রলিংয়ের নেপথ্যের মূল কারণ তার ব্যক্তিগত জীবন।
এইদিন শ্রাবন্তী একটি ট্রেন্ডিং গানে নেচে একটি ভিডিও পোস্ট করেন। তাকে গানটিতে নাচতে দেখা যাচ্ছে তাও একটি খোলা মাঠে। অভিনেত্রীর পরনে হলুদ টপ ও কালো প্যান্ট। এই নাচটির ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ”জীবনের কোনো রিমোট নেই। নিজে উঠেই জীবনকে বদলান।”
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন এবং তার মধ্যে এক ব্যক্তি লেখেন, ”ড্যান্স নয়। এটাকে অসভ্যতা বলে।” আরেকজন লেখেন, “ম্যাডাম হলুদ পোশাকটা আপনাকে ভালো লাগছে না একদমই, অতি জঘন্য। এটা বলার জন্য দুঃখিত।” কেউ আবার লেখেন, “বয়সটা তো অনেক হলো। এবার সেই দিকে খেয়াল দিন।”







