প্রধনমন্ত্রীক কোচবিহারে সভা করাকালীন সেই সভাতেও সন্দেশখালি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি বললেন, সন্দেশখালির ক্রিমিনালদের আড়াল করার চেষ্টা করেছে তৃণমূল। এর কড়া জবাব দিতে হবে বিরোধী দলকে। দোষীরা সাজা পাবেই। সারা জীবন ওদের জেলে কাটবে।
শুধু তাই নয়, কোচবিহারের সভা থেকে রাজবংশী, মতুয়াদের প্রসঙ্গ টেনে মোদী বলেন, এতদিন সিপিএম বা তৃণমূল কোনো পদক্ষেপ করেনি। বিজেপি সি এ এ চালু করতেই ওরা রাজনীতি শুরু করেছে।
মোদী বলেন, তৃণমূল সরকারের মন্ত্রীদের বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে। আমরা বলি ভ্রষ্টাচার হটাও, আর এরা বলে ভ্রষ্টাচার বাঁচাও। এরপরেই মোদী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা একটা কথা রাখবেন? জনতা একযোগে উত্তর দেয়, হ্যাঁ। মোদী বলেন, ঘরে ঘরে গিয়ে বলবেন মোদী এসেছিলেন। আপনাদের খবর নিয়ে গিয়েছেন। মোবাইলের আলো জ্বালান। তৃণমূলকে কড়া জবাব দিতে হবে।







