নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ নিয়ে রাজ্য রাজনীতি। এই আবহাওয়াতে মতুয়াদের ধর্মীয় মহা মেলা। মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্ম তিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হল মতুয়াদের ধর্মীয় মহামেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয় ঠাকুরনগরে। ডংকা, কাশর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তন এর মধ্যে দিয়ে চলে আরাধনা। অনুষ্ঠানে আসবেন গোসাই দলপতিরাও। ঠাকুর বাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত। পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান। উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা। ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বস্থ মাঠেই সাত দিন ধরে চলবে মেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বিনাপানি দেবী অর্থাৎ বড় মা’র মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা।মতুয়া ধর্মের মহা মেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো।
Read Next
November 19, 2026
স্কুলে পড়ুয়াদের বিপদে প্রাথমিক চিকিৎসা দেবেন শিক্ষকরাই, রাজ্যজুড়ে চালু ‘আরোগ্য চেতনা’
November 18, 2026
বিকাশ ভবনের পর এবার ‘বাংলার শিক্ষা’ পোর্টালেও গেরুয়া রং, নতুন ইন্টারফেস ঘিরে চর্চা
November 18, 2026
চিন্ময় প্রভুকে বন্দি রাখা মানে শ্রীচৈতন্যদেবকেই অস্বীকার করা, বাংলাদেশ সরকারকে বার্তা শমীকের
November 18, 2026
‘বাংলাকে ইউপি-গুজরাত করব’, এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপের, আপত্তি থাকলে বাংলাদেশে যাওয়ার হুঁশিয়ারি
November 18, 2026
সুপ্রিম কোর্টের ডেডলাইন শেষের দিনেই দেশে ফিরলেন পাথর মাফিয়া টুলু মণ্ডল, এখন কোথায় তিনি?
November 17, 2026
২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য, এসএমএস পাঠিয়ে বাংলায় কাজের আশ্বাস সরকারের
Related Articles
Check Also
Close







