রাজ্য

জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযানের ডাক, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ধর্না মঞ্চে

গত কাল অর্থাৎ ১৩ অক্টোবর রবি রাতে ধর্মতলা অনশন মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনশনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন। সিবিআই এর পেশ করা চার্ট সিট সংক্রান্ত বিষয়ে অসন্তুষ্ট তারা। সেই কারণ কে ঘিরে রাজভবন অভিযানের সংকল্প নিয়েছেন। রাজভবন অভিযানের ডাক দিয়েছেন এবং তাতে সকলকে আহ্বান জানিয়েছে।

সিবিআইয়ের তদন্ত নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন তুলেছিল জুনিয়র ডাক্তারেরা। সেই চার্জশিটে উল্লেখ ছিল শুধু মাত্র সঞ্জয় রায়ের নাম এছাড়াও কলকাতা পুলিশের তরফে যে চার্জ শিট দেওয়া হয়েছিল সেই একই বক্তব্য সিবিআই এর চার্জশিটেও ছিল বলে দাবি। তাই সোমবার এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ইতিমধ্যে ধর্মতলার অনশনমঞ্চের সামনেই জমায়েত শুরু হয়েছে ।

দুপুর সাড়ে ১২টা নাগাদ জুনিয়র ডাক্তার দেবাশীষ হালদারের সঙ্গে কথা বলতে আসেন কলকাতা পুলিশ। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, “অনশনমঞ্চ থেকে রাজভবনের দূরত্ব খুবই কম। সে ক্ষেত্রে ঘোষিত এই কর্মসূচির জন্য আলাদা করে পুলিশের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। ধর্মতলায় কেসি দাসের ধার দিয়ে এগোনের পরিকল্পনা রয়েছে।”

দেবাশিস জানান, “দশ দফা দাবির পাশাপাশি সিবিআইয়ের প্রতিও আমাদের অনাস্থা তৈরি হয়েছে। সিবিআইয়ের প্রতি আমাদের অনাস্থা তৈরি হয়েছে। সেই দিকটি জানানোর জন্য আমরা রাজ্যপালের কাছে যাচ্ছি।”

রাজভবন অভিযানের ডাক দেওয়া হলেও, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সাক্ষাৎ হবে কিনা তা স্পষ্ট নয়। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, তাঁরা রাজভবনে ইমেল করেছিলেন। অভিযান শুরুর কিছুক্ষণই বাকি ,এখনো কোনও জবাব আসেনি। রাজ্যপালের সাক্ষাৎ না পেলে, তারা রাজভবনে ডেপুটেশন জমা দিয়ে আসতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.