খয়েরপুর ৩৯নং বুথের পৃষ্ঠা প্রমুখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খয়েরপুর এলাকায়।
পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, আজ সকালে স্নান করার জন্য মোটরে সুইচ দিতে গিয়েছিল খয়েরপুর ৩৯নং বুথের পৃষ্ঠা প্রমুখ অমিত রুদ্র পাল (২৭)।
আচমকাই সেই সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে। ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করায় স্থানীয় মানুষ জড়ো হয়। সাথে সাথে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অমৃতকে মৃ* বলে ঘোষনা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। এদিকে, ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী।







