কলকাতা

গার্ডেনরিচ কাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩!

রাজ্যবাসীর মনে গার্ডেনরিচ কাণ্ডের ঘা এখনও কাচা। দুর্ঘটনায় আহত এখনও অনেক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। গরিবদের মাথার ছাদের ওপর ভেঙে পড়েছিল ওই বহুতল। এই দুর্ঘটনায় এখনও আসছে প্রাণ হারার খবর। মঙ্গলবার ফের খবর এলো এক আহত যুবকের প্রাণ ত্যাগের। জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ৩ জন।

যাদের মধ্যে একজনের নাম মইনুল সর্দার, বয়স ২৩। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারান তিনি।

এখনও মুসরাত জাহান এবং মহম্মদ সহিলউদ্দিন নামে আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আরও ৬ জন ভর্তি রয়েছেন গার্ডেনরিচ সংলগ্ন বেসরকারি হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.