এদিন কলকাতা শহরের সকাল শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। যদিও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। তবে এদিন শহর ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুরু তিলোত্তমা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস। চলুন জেনে নেওয়া যাক আজ ও নতুন সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকতে চলেছে।
আপাতত যা পূর্বাভাস, তাতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার কথা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে।
বঙ্গোপসাগরে ফের একবার ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে 11 তারিখ থেকে ফের কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই বার্তাই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনিতেই মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় ঝড়, জল, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার উপর বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ার ফলে 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড়, বৃষ্টি।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এদিন হতে পারে ঝড়-বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অপেক্ষাকৃত বাড়তে পারে।







