রাজ্য

NIA-র SP বদলে ধনরাম সিংয়ের আসতে চলেছেন কে? কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে জল্পনা তুঙ্গে

NIA কে ঘিরে আবারও বিস্ফোরক কুনাল ঘোষের। তাঁর তার সোশ্যাল মিডিয়ার পোস্টকে ঘিরে জল্পনার পাহাড় রাজ্যমহলে। তার দাবি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধনরাম সিংকে। তার এসপি পদে আসছেন পাটনার আইপিএস (IPS) রাকেশ রোশন। যদিও বর্তমানে এই খবরের কোনো সত্যতা জানানো হয়নি।

দিন কয়েক আগে কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, NIA-র এসপি ধনরাম সিংয়ের নিউটাউনের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে একটি সাদা প্যাকেট দিয়ে এসেছিলেন। কী ছিল সেই প্যাকেটে প্রশ্ন তুলে ধনরাম সিংয়ের অপসারণ দাবি করেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ দাবি করেছেন, বিষয়টি ধামাচাপা দিতেই এনআইএ ধনরামকে সরিয়ে ফেলা হয়েছে। কুণালের দাবি দিল্লির পুলিস তাকে তলব করেছে এবং এতক্ষণে তিনি দিল্লির বিমানবন্দরে পৌঁছেও গেছেন। অপরদিকে দিল্লির মন্দিরমার্গ থানায় এনআইএ-র উপর নিয়ন্ত্রণ আনায় এবং প্রধান বদলের দাবিতে ধর্না জারি রেখেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিরা।

গতকাল দুপুর থেকে ধর্নায় বসে ছিলেন তারা। রাতে মন্দিরমার্গ থানায় জোর করে পুলিশ তুলে নিয়ে যায় তাদের। সেখানে বিকেল পর্যন্ত ধর্নায় চালিয়ে যাবেন বলেই সুত্রের খবর। এদিন রাতেই রাজ্যপালের কাছে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল প্রতিনিধি দলেরা। সেখানেই ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে পদক্ষেপের সময়সীমা দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.