জেলা

অভিনব পন্থায় গাঁজা পাচার করতে গিয়ে আঁটত দুই

অভিনব উপায়ে অ্যাম্বুলেন্স বানিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক একটি চার চাকার বোলের গাড়ি। গাড়ির ভেতরে থাকা ২১ বান্ডেলে ২৭২ কেজি শুকনো গাঁজা এবং পাঁচটি নম্বর প্লেইট সহ দুইজনকে গ্রেপ্তার হয়েছে।ধৃতদের নাম টিটন মিয়া এবং অপর ব্যক্তির নাম মামন মিয়া।
যানা গিয়েছে, তাদের বাড়ি সোনামুড়া তামছা বাড়ি ও মধুবন কলেজ রোড এলাকায়। গাঁজাগুলির বাজার মূল্য প্রায় ৫৫ লাখ টাকার অধিক হবে বলে জানা যায়। পুলিশ জানায় এদিন টি আর ০৫ ৩১১৫ নম্বরের বোলেরো গাড়িটি সোনামুড়া দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিধংছড়া গেলে এলাকায় গাড়িটি আটক করেছে পুলিশ। এর আগে কুমারঘাট থানার অধিনে দুটি পুলিশের নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে।
সিদংছড়া এলাকা থেকে গাড়িতে আটক করে কুমারঘাট থানায় হেফাজতে আনা হয়। পুলিশ দুজনের বিরুদ্ধে একটি এন.ডি.পি.এস ধারায় মামলা হাতে নিয়ে কৈলাসহর জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শংকর সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.