কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ গেরুয়া শিবিরের। আপের সদর দফতরের কাছে পদ্ম শিবিরের বিক্ষোভ প্রদর্শন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। বিক্ষোভকারীদের থামানোর জন্য জলকামানোর ব্যবস্থা করেন দিল্লির আধিকারিকেরা। অপরদিকে ব্যারেট ভেঙে বিজেপি কর্মীরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্তও করেন।
সম্পূর্ণ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় বিরাট যানজট। পুলিশ এবং সমর্থকদের খণ্ডযুদ্ধে এই মুহূর্তে স্তব্ধ রয়েছে ডিডিইউ মার্গ এলাকা।







