গতকাল ঈদের খুশির চাঁদে আমাবস্যার ছায়া নেমে এলো। বেপরোয়া বাইক চালিয়ে নিহত দুই যুবক আহত ১। ঈদের আনন্দে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত দুই স্কুল পড়ুয়া। সেই সাথে আহত এক নাবালক পড়ুয়া।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল খুশির ঈদ। দুর্ঘটনাটি ঘটে মালদা-মানিকচক রাজ্য সড়কের। ইংরেজ বাজার অন্তর্গত কেষ্টনগর গ্রামের ।
নিহতরা হলেন স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম ও দশম শ্রেণির ছাত্র সরফরাজ মোমিন (১৪) ও আলিম মোমিন (১৮)।
তারা সকলেই লালাপুর গ্রামের, অমৃতি অঞ্চলের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই ঈদের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হয়। দুর্ঘটনার কারণ নিয়ে গ্রামবাসীদের বক্তব্যের সাথে পুলিশের প্রাথমিক তদন্তের তথ্যের মধ্যে কিছু অমিল রয়েছে।
পুলিশ জানাচ্ছে, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি, বেলাগাম গতি এবং কারও মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওদের মৃত্যু হয়েছে।







