জেলা

ভয়ানক কান্ড: নিজের ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার নিজের মৃতদেহ

নিজের ফ্ল্যাটের পাশ থেকে শিক্ষকের দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির সুহৃদ লেনে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন গুঞ্জন সরকার নামে এক শিক্ষক। বাজারে অনেক টাকা ধার হয়ে গিয়েছিল গুঞ্জনের। সেই ধার শোধ করতে পারছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই পাওনার টাকা আদায় করার জন্য গুঞ্জনের ওপর মানসিক চাপ দেওয়া হচ্ছিল। এদিন সকাল সাড়ে ছটা নাগাদ ফ্ল্যাটের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় শরীরে একাধিক আঘাতের চিহ্ন যুক্ত গুঞ্জনের দেহ। স্বামীকে ওভাবে পড়ে থাকতে দেখে স্ত্রী তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে গুঞ্জনের।

এদিকে এই ঘটনা নিয়ে পুলিশের প্রাথমিক অনুমান, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন গুঞ্জন সরকার। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.