সোমবার বিশ্ব ফুটবলের রাজপুত্রর জন্মদিন ছিল। আর সেই রাতেই প্যারিসে অষ্টম ব্যালন ডি’অর জিতলেন লিও মেসি। ব্যালন ডি’অর মঞ্চ থেকেই মারাদোনাকে স্মরণ করে এল এম টেন বলেন, ‘দিয়েগোকে নিশ্চয়ই সেরা প্লেয়ার, কোচরা ঘিরে রয়েছে। তাই তুমি যেখানেই থাকো না কেন, এই ট্রফিটা তোমাকেই দিলাম।’ মেসির এহেন মারাদোনা স্মরণে ও ব্যালন ডি’অর উৎসর্গ করাকে দেখে করতালিতে ভরিয়ে দেয় উপস্থিত থাকা সমস্ত বিশিষ্ট মানুষজন।
মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন মেসি। বার্সার যুব দল থেকে উঠে এসে বিশ্ব শাসন,গত দুটো দশক ধরে আধিপত্য ধরে রাখা, হয়তো লিও বলে সম্ভব। মেসি আর্জেন্টিনাকে গত বছর ফিফা বিশ্বকাপ জিতিয়েছিলেন, এই টুর্নামেন্টে অধিনায়ক ৭ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছিলেন এবং গোল্ডেন বল জিতেছিলেন। মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’ও জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন খেলোয়াড় এবং ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম প্যারিসে মেসিকে এই পুরস্কার প্রদান করেন।
ব্যালন ডি’অর রেসে দ্বিতীয় স্থান অর্জনকারী এরলিং হ্যাল্যান্ড অবশ্য গের্ড মুলার ট্রফি জিতেছেন। তিনি গত মরসুমে ৫২ গোল করেছিলেন এবং তার দল ম্যানচেস্টার সিটি ট্রেবল জিতেছিল।







