খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ক্রিকেটকে বিদায় জানালেন স্টোয়নিস, বিপাকে অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস হঠাৎ করেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন, ফলে তিনি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন না। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার এখন শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে মনোযোগ দেবেন।

৭১ ওয়ানডেতে ২৬.৬৯ গড়ে ১৪৯৫ রান এবং ৪৩.১২ গড়ে ৪৮ উইকেট নেওয়া স্টোয়নিস বলেন, “অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলা অবিশ্বাস্য অভিজ্ঞতা। কিন্তু এখন সরে দাঁড়ানোর সঠিক সময় মনে হচ্ছে।”

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোয়নিস। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া, যেখানে তিনি দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে বিশ্বকাপের পর মাত্র একটি ওয়ানডে খেলেছেন এবং গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতেও জায়গা পাননি।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “স্টোয়নিস শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, দলের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী সদস্য। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাব অনুভূত হবে।”

স্টোয়নিসের অবসরের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। এর আগে মিচেল মার্শও চোটের কারণে ছিটকে গেছেন। আর অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হেজেলউডের অংশগ্রহণও অনিশ্চিত। ফলে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন পরিকল্পনা সাজাতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.