Uncategorizedরাজ্য

পয়লা বৈশাখের ছুটি মার গেলেও মন খারাপের দরকার নেই, নতুন ছুটির ঘোষণা রাজ্যের

বাঙালিদের নতুন বছরের ছুটি এবার মিলছে না। মানে পয়লা বৈশাখের ছুটি। এবার পয়লা বৈশাখ পড়েছে ১৪ এপ্রিল অর্থাৎ রবিবার। আর রবিবার পয়লা বৈশাখ পড়ার কারণে একটা ছুটি মার গেলেও রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি ছুটি এখনও অবধি ঘোষণা করা হয়নি। যে কারণে অধিকাংশ সরকারি কর্মচারী ও স্কুল- কলেজের পড়ুয়াদের মন খারাপ। তবে পয়লা বৈশাখের ছুটি পুষিয়ে যাবে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ছুটির ঘোষণায় I

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের সরকারি কর্মচারীরা একের পর এক ছুটি এমনিই পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। ১০ এপ্রিল ও ১১ এপ্রিল ছুটি রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ইদের জন্য। তবে মার যাচ্ছে পয়লা বৈশাখের ছুটি। রাজ্য সরকারের তরফ থেকে কোন বাড়তি ছুটি ঘোষণা না করায় পয়লা বৈশাখের কোনো ছুটি পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা।

তবে এইসব কিছুর মধ্যে এই বছর এমন একটি ছুটি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যা এর আগে কোনদিনও দেওয়া হয়নি। আর ছুটিটি হল রামনবমীর ছুটি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই বছর প্রথম ঘোষণা করা হয়েছে রামনবমীর ছুটি। লোকসভা ভোটের আগেই এমন একটি ছুটির ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। সেই অনুযায়ী এবার রাজ্য সরকারি কর্মচারীরা একটি বাড়তি ছুটি পাবেন।

এই বছর ১৭ এপ্রিল পড়েছে রামনবমী। রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ১৭ এপ্রিল অর্থাৎ বুধবার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা ছুটি পাবেন রামনবমী উপলক্ষে, বন্ধ থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান। ঐদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকারের এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই পয়লা বৈশাখের ছুটি পুষিয়ে যাচ্ছে রামনবমীর ছুটিতে।

দেশের বেশ কিছু রাজ্য রয়েছে যে সকল রাজ্যে সরকারিভাবে ছুটি দেওয়া হতে থাকে রামনবমীতে। এর পরিপ্রেক্ষিতেই বিগত কয়েক বছর ধরে রামনবমিতে ছুটির দাবি তোলা হচ্ছিল বিজেপির তরফ থেকে। তবে অন্যান্য বছর রাজ্য সরকার বিজেপির দাবিকে পাত্তা না দিলেও, এই বছর লোকসভা ভোটের আগেই রামনবমীর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.