অফবিট

চোখের ধাঁধা : এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি গিরগিটি, কেবল প্রখর দৃষ্টি সম্পন্নরাই গিরগিটিটি খুঁজে পাবেন

 

কিছু কিছু প্রাণী এমন হয় যে তারা ছদ্মবেশে থাকতে খুবই পারদর্শী (proficient), তারা এতটাই চালাক যে তারা জানে কিভাবে গাছের রঙ অনুসারে নিজেদের রঙ পরিবর্তন করতে হয়। এসব প্রাণীদের খুঁজে পাওয়া অনেকটাই কঠিন হয়। সোশ্যাল মিডিয়ায় এমনি একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে একটি গিরগিটি (chameleon) লুকিয়ে রয়েছে।

 

গিরগিটিটি চোখের সামনে থাকার পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি গাছের ছালের মধ্যে এমন ভাবে লুকিয়ে রয়েছে যে এটি শনাক্ত (identified) করা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, গিরগিটি নিজের নিরাপত্তার জন্য স্থান অনুযায়ী নিজেদের রঙ পরিবর্তন করে। যাতে তারা শিকারীদের হাত থেকে বাঁচতে পারে।

 

গিরগিটি হলো এমন এক প্রাণী যারা প্রকৃতির সাথে নিজেকে লুকিয়ে রাখতে পারদর্শী। তাই প্রদত্ত ছবিতে তাকে খুঁজে পাওয়া সহজ নয়। ছবিতে দেখা যাচ্ছে একটি গাছ, যার বাকল সম্পূর্ণ শ্যাওলায় ঢাকা আর তার উপরে বসে আছে।

 

গিরগিটিকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ এটি বাকলের মত তার চেহারা এমনভাবে পরিবর্তন করেছে, যা একেবারেই দেখা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই যারা গিরগিটিটি খুঁজে পেয়েছেন, মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। আপনি প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন, ছবির ডান দিকে একটি প্রাণীর চোখ দেখা যাচ্ছে, এরপর নিচের দিকে গিরগিটির পুরো শরীর দেখতে পাবেন।

 

এরপরেও যদি গিরগিটিটি খুঁজে না পান তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আসলে ধাঁধার ছবিগুলি আমাদের চোখের সাথে প্রতারণা করে।

 

নিয়মিত অপটিক্যাল ইলিউশন ছবিগুলির সমাধানের মাধ্যমে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি আরও সক্রিয় হয়ে ওঠে এবং আপনি যে কোন সিদ্ধান্তকে দ্রুত নিতে পারেন। ধাঁধার সমাধানের জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই একটু ভিন্নভাবে চিন্তা করলেই ছবির রহস্য বেরিয়ে আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.