জেলা

রামনবমীর রাতে শুট আউট ভাটপাড়ায়।

রামনবমীর রাতে শুট আউট ভাটপাড়ায়। ঘটনাটি ঘটেছে পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের ১৩নম্বর গলির ধর্মশালা এলাকার মতিভবন স্কুলের কাছে। দুষ্কৃতীর ছোড়া গুলিতে আহত হন পিন্টু চৌহান নামে এক যুবক। তার গলায় গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কি কারনে এই শুটআউট তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সঙ্গে ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। তারা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের সক্রিয় কর্মীর ছেলে পল্লী বৃত্ত হয়েছে। যদিও লোকসভা ভোটের আগে ভাটপাড়ায় এই শুটআউটের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.