কলকাতা

সল্টলেক উইপ্রো মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন নিত্যযাত্রীরা

আজ সকালে সল্টলেকের উইপ্রো মোড়ে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। সূত্রের খবর, এস-৩০ রুটের ওই বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে ঢুকে পড়ে। স্ট্যান্ডের কাঠামো ভেঙে বাসের সামনের অংশ ভিতরে ঢুকে যায়।

এই ভয়াবহ ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা নিত্যযাত্রীরা। এখনো পর্যন্ত কোনও আহতের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

ঘটনার পর দ্রুতই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনারের সাহায্যে বাসটিকে সরিয়ে নেয়। তবে ঘটনার জেরে অফিস টাইমে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটে, ফলে সমস্যায় পড়েন বহু যাত্রী।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসচালকের বয়ান রেকর্ড করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.