কলকাতা

তাপপ্রবাহের খবর পড়তে পড়তে স্টুডিওতেই ভয়ঙ্কর অবস্থা হয় অয়াঙ্করের

প্রবল তাপপ্রবাহে জ্বলছে দেশের একটা বড়ো অংশ জুড়ে। আর সেই অংশের তালিকায় রয়েছে বাংলাও। ইতিমধ্যেই রাজ্যের তাপমাত্রা পার করেছে ৪৫ ডিগ্রির গণ্ডি। এই প্রচন্ড গরমে অসুস্থ হতে পড়ছেন অনেকে। এর মধ্যে লু লেগে সরকারি সংবাদমাধ্যম দূরদর্শনের সংবাদ পাঠিকাও অসুস্থ হয়ে পড়েন। খবর পড়তে পড়তেই অজ্ঞান হয়ে পড়েন তিনি।

লোপামুদ্রা সিনহা হলেন কলকাতা দূরদর্শনের সংবাদপাঠিকা। দীর্ঘ ২১ বছরের কেরিয়ারে কখনও এক বিন্দু জল পান করেননি তিনি শো চলাকালীন, তা যত বড়ই বুলেটিন হোক না কেন। কিন্তু বৃহস্পতিবার এই অতিরিক্ত গরমে ভয়ঙ্কর অবস্থা হল তাঁর। স্টুডিয়োর মধ্যেই তিনি হারালেন সংজ্ঞা।

লোপামুদ্রা তিনি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, তাঁর বৃহস্পতিবার সকাল থেকেই
শরীর খারাপ লাগছিল।বার বার তেষ্টা পাচ্ছিল তাঁর। বুলেটিন চলাকালীন কখনও জল পান না করলেও, সেদিন আর থাকতে পারেননি। জল পান করার পর দুটো খবর পড়তে পারলেও, এরপর তাঁর জিভ জড়িয়ে যেতে থাকে। চেয়ারে হঠাৎই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.