বিনোদন

মনোজ বাজপেয়ী র ‘ডিসপ্যাচ’ এর দৃশ্যে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া

হিন্দি সিনেমা জগতে সফল ভাবে ৩০ বছর পূরণ করলেন মনোজ বাজপেয়ী। তার প্রথম পরিচিতি হয় ব্যান্ডিট কুইন ও সত্যা-র মতো ছবির মধ্য দিয়ে, এবং তার পুনর্জাগরণ হয় রাজনীতি ও গ্যাংস অফ ওয়াসেপুর সিনেমার থেকে ।
এরপর থেকেই তার অসাধারণ অভিনয়ের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি। ওটিটি প্ল্যাটফর্মে তিনি উপহার দিয়েছেন দ্য ফ্যামিলি ম্যান -এর মতো অসাধারণ কিছু সিরিজ।
সম্প্রতি তাকে দেখা গেছেন জি৫-এর  ডিসপ্যাচ-এ, যেটি পরিচালনা করেছেন কনু বহেল। সেখানে মনোজ বাজপেয়ীকে দেখা গেছে জ্যোতিময় দে-র অনুকরণে সাংবাদিক জয় চরিত্রে অভিনয় করেছে।
১৩ ডিসেম্বর থেকে এই সিনেমার স্ট্রিমিং শুরু হওয়ার পর, এই সিনেমার মনোজ বাজপেয়ীর ঘনিষ্ট দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সিনেমায় হয়ে গেছে। এই বিষয়ে বিভিন্ন মন্তব্য ছড়াছে সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে প্রশ্ন ওঠে, “মনোজ বাজপেয়ী কি এখন এসব করার প্রয়োজন অনুভব করছেন?”, এক ব্যক্তি মন্তব্য করেন “মনোজবাজপেয়ী কি স্পষ্টতাই যৌন দৃশ্যের সংজ্ঞা বদলে দিলেন? আমি বিস্মিত নাকি নির্বাক, তা ঠিক বুঝতে পারছি না।”
এই সিনেমা নিয়ে মনোজ বাজপেয়ী বলেন, স্ক্রিপ্টের সবচেয়ে ভালো দিক কী জানেন? এটি প্রথমে একটি নির্দিষ্ট ঘরানার মনে হলেও, আপনি জানেন এটি আসলে অন্য কিছু ঘটতে চলেছে। এই ধরনের চিত্রনাট্য আমাকে খুব আকর্ষণ করে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.