রাজ্য

রাজ্য সরকারি কর্মচারীরা এবার ধর্মঘটের ডাক দিল

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দুদিন ধরে কর্ম বিরতির পরে এবার ডাক দিলো ধর্মঘটের রাজ্য সরকারি কর্মচারীর যৌথ মঞ্চ। আগামী ৯ই মার্চ এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চর ঘোষণা অনুযায়ী সরকারি সমস্ত কার্যালয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সদ্য হয়ে যাওয়া রাজ্য বাজেটে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর পরও সরকারি কর্মীদের আন্দোলনের ইতি পড়েনি। নতুন হারে ডি. এ ঘোষণার পরে কেন্দ্র রাজ্যের সরকারি কর্মীদের ফারাক বেশ অনেকটাই।মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ৯ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। না হলে বুধবারই তারা এই ধর্মঘট ডাকতেন।

রাজ্য জুড়ে স্কুল সহ সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।এই ধর্মঘটে ছাড় দেয়া হয়েছে হাসপাতাল সহ বেশ কিছু জরুরী পরিষেবা কে। দোকানপাট বা যানবাহন চলাচল বন্ধের বিষয় নয়।তারা সরকারি কর্মীদের ৩৮ টি সংগঠন মিলে এই আন্দোলনের ডাক দিয়েছেন। ঐদিন স্কুল কলেজ শুরু করে অন্যান্য সরকারি দপ্তরের সমস্ত কাজ বন্ধ রাখা হবে।

১৫ মার্চ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত রয়েছে শুনানি। উই রায়ের দিকে তাকিয়ে আপাতত রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.